সুজানগরে করোনা ভাইরাস প্রতিরোধে সাড়ে ৩০০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে লকডাউন করা হয়েছে প্রায় ৫০টি পরিবারকে। ঐ সকল পরিবার ও ব্যক্তি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নজরদারিতে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শরিফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে সুজানগরে এসেছেন এমন সাড়ে ৩০০ ব্যক্তিকে বৃহস্পতিবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর একই কারণে উপজেলার দুর্গাপুর এবং উলাটসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫০টি পরিবারকে লকডাউন করা হয়েছে।
