সুন্দরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:২০

সুন্দরগঞ্জে বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শুকুর আলী (৩২)।

উপজেলার উত্তর ধুমাইটারী গ্রামের লাল মিয়ার ছেলে শুকুর আলী তার চাচা একই গ্রামের শহিদুল ইসলামের সেচ পাম্পে বিদ্যুতের লাইনের সংযোগ দিতে যায়। এ সময় বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে শুকুর আলীর বড়ো ভাই আতাউর রহমান বাদী হয়ে থানায় ইউডি মামলা করেন। থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।