ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিক্যাল অফিসার বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় চিকিত্সকের বাড়িটি প্রথমে লকডাউন করা হয়েছে। এরপর ভেড়ামারা শহরের সনো ডায়াগনস্টিক সেন্টার ও দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডক্টরস পয়েন্টে দুটি প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের বাড়ি বা এলাকা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
