হাইমচরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:২১

চাঁদপুরের হাইমচরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে হাইমচর থানা পুলিশ উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের নাম মুক্তার রাঢ়ি প্রকাশ মিস্টার রাঢ়ি।

হাইমচর থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি কোপের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে তাকে দুর্বৃত্তরা নির্জন সুপারি বাগানের ভেতরে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে যায়।