শ্যামনগরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

শ্যামনগরে সন্ত্রাসী হামলায় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মারুফ গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে দায়িত্ব পালন শেষে উপজেলা সদর উপকণ্ঠে নকিপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার সময় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় তার ডান হাত ভেঙে যায়।

মারুফ জানান, স্থানীয় সাদ্দাম, রহমত তার দলবল নিয়ে হামলা করে। দ্রুত উদ্ধার করে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।