রামগতিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:২২

রামগতিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক হচ্ছে মো. লিটন (২৫)। বুধবার রাতে ঐ তরুণী বাদী হয়ে রামগতি থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে মঙ্গলবার রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামলগ্রাম এলাকার নিজ বসতঘরে ঐ তরুণীকে ধর্ষণ করা হয়। লিটন একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর এলাকার মৃত মো. হানিফের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। লিটনকে গ্রেফতারের চেষ্টা চলছে।