ঝিনাইগাতীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:২৩

ঝিনাইগাতীতে বুধবার রাতে স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় গ্রামের বাদশা আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ঘটনার রাতে পারিবারিক কলহের জের ধরে বাদশা আলী স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় মেয়ে আলেয়া মাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদশা আলীকে গ্রেফতার ও সেলিনার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।