মো. সোহরাব হোসেন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের (সরকারি যানবাহন অধিদপ্তর) পরিবহন পুলের ক্যাশিয়ার এবং বরগুনা জেলার বামনা উপজেলার চেচাননিবাসী মরহুম আবদুল জব্বার হাওলাদারের জ্যেষ্ঠ পুত্র মো. সোহরাব হোসেন বাবুল (৫৬) গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক ভাই ও তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ। বুধবার দুপুরে তাকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইউসুফ আলী
চুনারুঘাট সাহিত্য নিকেতনের সভাপতি ও চুনারুঘাট উপজেলা জাসদের সভাপতি ডা. ইউসুফ আলী গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নয়ানী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
