আপনার রাশিফল

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:৩৬

আজ ১১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৯ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র। আপনার শুভ সংখ্যা: ৬। শুভ বার: শুক্র। শুভ রত্ন: হীরা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকার সম্ভাবনা আছে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিলে ভালো করবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রয়োজনে বড়ো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জনম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর ভালো নাও থাকতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মনের মানুষের কাছে মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে সুফল পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো কারণে আবেগতাড়িত হতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।