করোনায় আক্রান্ত খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাকে নৌবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।
খুমেক সূত্র জানায়, গত ১৮ এপ্রিল খুলনা মেডিক্যাল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় ডা. মাসুদ আহমদের করোনা পজেটিভ ধরা পড়ে। তার পর থেকেই তিনি খুলনার করোনা ডেটিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। তবে, বৃহস্পতিবার সকাল থেকে তার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায়।
আরো পড়ুন : মসজিদে এশা-তারাবির নামাজ পড়তে পারবেন ১২জন
খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, উন্নত চিকিৎসার জন্য ডা. মাসুদ আহমদকে ঢাকায় পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
