রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২২:০৬

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের আধুরিয়া এলাকায় গতকাল ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে অটোরিকশার যাত্রী নেত্রকোনা জেলার মদন উপজেলার চাঁনগাঁও এলাকার সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন ও বরিশালের কালু মুন্সীর ছেলে আলী মিয়া। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ভাড়াটিয়া। কাজের খোঁজে তারা সিলেটে যাচ্ছিলেন। কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক বাহারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।