টেস্ট ক্যারিয়ারে গতকালই ৫০০ রানের মাইলফলকে পৌঁছে গেলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান পিটার মুর। গতকাল ৮৩ রান করেন তিনি। টেস্টে পঞ্চম হাফ সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। ষষ্ঠ উইকেট জুটিতে তিনি ব্রেন্ডন টেলরের সাথে মিলে ১৩৯ রান যোগ করেন। ডান হাতি এই ব্যাটসম্যান আট টেস্টের ১৫ ইনিংসে ৩৭.১৪ গড়ে করেছেন ৫২০ রান।
