৫ মে পর্যন্ত পুঁজিবাজার বন্ধ

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০০:৪৭

দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সাধারণ ছুটির সঙ্গে সঙ্গতি রেখে একই সময় পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও বন্ধ রাখা হবে বলে জানিয়েছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।