খুমেকের করোনা আক্রান্ত চিকিত্সককে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০০:৪৭

করোনায় আক্রান্ত খুলনা মে?ডি?ক্যাল কলেজের (খুমেক) ইউরোলো?জি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমদকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাকে নৌবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

খুমেক সূত্র জানায়, গত ১৮ এপ্রিল খুলনা মেডিক্যাল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় ডা. মাসুদ আহমদের করোনা পজিটিভ ধরা পড়ে। তার পর থেকেই তিনি খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। তবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায়।

খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ জানান, উন্নত চিকিত্সার জন্য ডা. মাসুদ আহমদকে ঢাকায় পাঠানো হয়েছে।