বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হলেও ‘লুটপাট আর চুরির জন্য’ সরকার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায় না। আমরা বারবার বলেছি, বিএনপি-আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যবদ্ধভাবে মহামারিকে সামাল দিই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরকার কারো আহ্বান শুনছে না। গতকাল মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ত্রাণ বিতরণ করা হয়।
