প্রথাগত সম্ভাষণ পদ্ধতি নিয়ে চীনে তুমুল আলোচনা

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০০:৫১

চীনে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তুমুল আলোচনা চলছে দেশটির প্রথাগত সম্ভাষণ পদ্ধতি নিয়ে। মানুষকে উত্সাহিত করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে কয়েক হাজার বছরের পুরানো প্রথায় ফিরে যেতে। পূর্বাঞ্চলের কুঝু শহরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের এই প্রথায় সম্ভাষণ জানানোর ভিডিও নিয়ে অনলাইনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

চীনে আনুষ্ঠানিকভাবে সম্ভাষণের এই প্রথার নাম ‘জুওয়ি’। এতে দুই ব্যক্তি সামনাসামনি দাঁড়িয়ে তাদের দুহাত সামনে প্রসারিত করেন, নিজের দুহাত জোড়া করেন এবং মাথা নোয়ান। গ্লোবাল টাইমস পত্রিকা বলছে, চীনের সরকারি বৈঠকেও পরস্পরকে সম্ভাষণ জানানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। কয়েক হাজার বছর আগে চীনের সাম্রাজ্যবাদী আমলে ব্যবহূত এই সম্ভাষণ প্রথা নিয়ে নানা বিতর্ক রয়েছে। -বিবিসি