হুমকিতে লিবিয়ার ‘সবুজ স্বর্ণ’!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:১১

বিশ্বের ১১তম বৃহত্ জলপাই তেল উত্পাদক দেশ লিবিয়া। দেশটিতে বছরে প্রায় ১ লাখ ৫০ হাজার টন জলপাই চাষ হয়। কিন্তু এর মাত্র ২০ শতাংশ থেকে তেল উত্পাদন করা হয়। যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশটির অন্যতম অর্থনৈতিক শক্তি এ জলপাই। এএফপির সংবাদ অনুযায়ী, সরকারের পদক্ষেপের কারণে ‘সবুজ স্বর্ণ’ হিসেবে পরিচিত লিবিয়ার জলপাই তেল আহরণ শিল্প হুমকির মুখে পড়েছে। রপ্তানি বন্ধের পাশাপাশি আশঙ্কাজনক হারে জলপাই গাছ কমে যাওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন চাষিরা।