ক্যাপসন নিউজ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:১২

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং রংপুর রাইডার্স-এর মধ্যে সমপ্রতি ঢাকায় আগামী বিপিএল টি২০ টুর্নামেন্ট উপলক্ষে এক স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং, তারেক রিয়াজ খান এবং রংপুর রাইডার্স-এর চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন

০০০

ঢাকার নিকুঞ্জে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১০৯তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম

০০০

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৮তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জন, কালাই উপজেলা চেয়ারম্যান মো. মিমফুজুর রহমান (মিলন), কালাই উপজেলা বণিক সমিতি ও মিল মালিক সমিতির সভাপতি মো. আব্দুল বারী, ব্যাংকের নর্থ বেঙ্গল জোনাল হেড ও এসভিপি এসএম জাকির হোসেন

০০০

রাজধানীর একটি হোটেলে জুতা উত্পাদনকারী প্রতিষ্ঠান ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেডের সঙ্গে সম্প্রতি অনলাইন শপ দারাজ বাংলাদেশ লিমিটেডের বিক্রয় ও বিপণন চুক্তি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ক্রাফটসম্যানের পরিচালক শাখাওয়াত হোসেন ও মহাব্যবস্থাপক আজিজুর রহমান এবং দারাজের অধিগ্রহণ ও ইনকিউবিশন প্রধান দেভাকর দে শুভ এবং ফ্যাশন, বিউটি ও হেলথের প্রধান সামিয়া রহমান