অতিবেগুনী রশ্মি দিয়ে করোনা চিকিৎসার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আর এনিয়ে ট্রাম্পের সমালোচনা করছেন বিজ্ঞানীরা।
করোনা চিকিৎসার বিষয়ে ট্রাম্প বলেন, আমি বিস্মিত যদি শরীরকে ওই শক্তিশালী আলো দিয়ে পরিষ্কার করা যায়। শক্তিশালী আলো দিয়ে করোনা ভাইরাস দূর করা গেলে দারুণ হবে! এসময় ইনজেকশন দিয়ে শরীরে আলো প্রবেশের পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে যখন রকমই বিবৃতি দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন সেখানে উপস্থিত ছিলেন করোনাভাইরাস টাস্ক ফোর্সের কর্মকর্তা ড: ডেবোরাহ বির্ক্স। ট্রাস্পের এমল বক্তব্য শুনে তিনি আশ্চর্য হয়ে যান। লোকজন সেই আশ্চর্য হয়ে যাওয়ার ছবি টুইটেও পোস্ট করেছেন দেয়।
এর আগে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান জানিয়েছিলেন , বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন, অতিবেগুনী রশ্মির জীবাণুর উপর একটি গুরুতর প্রভাব রয়েছে। তিনি বলেছিলেন, আমরা লক্ষ্য করেছি সূর্যের এই শক্তিশালী আলো বায়ু ও সমতল পৃষ্ঠে ভাইরাস মারতে সক্ষম।উইলিয়াম ব্রায়ান দেখিয়েছিলেন ১৮ ঘন্টায় কীভাবে ভাইরাসকে দুর্বল করা যায়। তবে ট্রাম্প যেভাবে ইনজেকশন দিয়ে আলো শরীরে ঢুকিয়ে দেওয়ার কথা বলেছেন তা শুনে অনেক বিজ্ঞানী অবাক হয়েছেন।
ইত্তেফাক/এআর
