সরবারহ নিশ্চিত করতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঋণপত্র (এলসি) খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আমদানীযোগ্য পণ্যের এলসি খোলায় অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যাংকগুলোকে আগেই সাধারণ নির্দেশনা দেওয়া রয়েছে। স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এসব পণ্যের আমদানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় অনুসরণীয় বিধি বিধান পরিপালন সাপেক্ষে এলসি খোলার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য অনুমোদিত ডিলার ব্যাংক শাখাগুলোকে নির্দেশনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
