প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৮:৫৬

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সুপ্রিয় বন্ধুরা, বাসায় বসে এগুলো তোমাদের চর্চায় রেখো। দীর্ঘসময় ঘরে বসে তোমাদের যখন ভালো লাগবে না, তোমরা তোমাদের প্রিয় শখের কাজগুলো করতে পারো। কখনো গান, কখনো ছবি আঁকা, কখনো নৃত্য, কখনো আবৃত্তি চর্চা করো ভালো লাগবে।

 

পদার্থ ও শক্তি

 

১. তাপ সঞ্চালিত হওয়ার উপায়গুলো কী কী?

উ: পরিবহন, পরিচলন এবং বিকিরণ।

২. কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?

উ: পরিবহন।

৩.তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?

উ: পরিচলন।

৪. বিকিরণ কী?

উ: যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উত্স থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাই বিকিরণ।

৫. আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকে কোন প্রক্রিয়ায় তাপ পাওয়া যায়?

উ: বিকিরণ।

৬.আমাদের দেখতে সাহায্য করে কোন শক্তি? 

উ: আলোক শক্তি।

৭. আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?

উ: বিকিরণ।

৮. আলোর সঞ্চালনের জন্য কী প্রয়োজন হয় না?

উ: কোনো মাধ্যমের।

৯. চাঁদ, তারা এবং সূর্য থেকে আলো কোন প্রক্রিয়াতে পৃথিবীতে আসে?

উ: বিকিরণ প্রক্রিয়াতে।

১০. তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস কোন ধরণের শক্তির উত্স?

উ: অনবায়নযোগ্য শক্তির উত্স।

১১. কোন শক্তির উত্স নিঃশেষ হলে তা সহজে তৈরি হয় না?

উ: অনবায়নযোগ্য শক্তির উত্স।

১২. শক্তির অপচয় পরিবেশের জন্য কী?

উ: ক্ষতিকর।

১৩. কীভাবে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি?

উ: শক্তির যথাযথ ব্যবহার করে।

১৪. ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি কী করতে হবে?

উ: বন্ধ রাখতে হবে।

১৫. বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য কী করতে হবে?

উ: গাছ লাগাতে হবে।

১৬. পদার্থ কী?

উ: যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ।

১৭.পদার্থ কী দিয়ে গঠিত?

উ: খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত।

১৮. পরমাণু কী? 

উ: খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু।

১৯. অণু কী?

উ: পদার্থের সূক্ষ্ম কণা হলো পরমাণু। দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়।

২০. কোনটি অসংখ্য অণুর সমষ্টি?

উ: পদার্থ।

২১. পানি একটি কী?

উ: পদার্থ।

২২. পানির কয়টি অবস্থা?

উ: তিনটি।

২৩. পানির তিনটি অবস্থা কী কী?

উ: বরফ, পানি এবং জলীয় বাষ্প।

২৪. পানি কী দ্বারা গঠিত?

উ: অসংখ্য পানির অণু।