হবিগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৩ জন

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২০:২৫

হবিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার মধ্য রাতে সিলেট থেকে পাঠানো রিপোর্টে জেলায় আরও দুই নারীসহ তিনজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।  রোগীদের মধ্যে  বাহুবলে একজন নারী, আজমিরিগঞ্জে একজন নারী ও মাধবপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ব্রাদার আক্রান্ত হয়েছেন। এদিকে একজন নারী করোনা আক্রান্ত হওয়ার পর মাধবপুর বাজারের প্রায় একশ দোকানপাট সিলগালা করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্কুলছাত্রীর কাটা মাথা উদ্ধার, প্রধান আসামি আটক

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রজমান উজ্জল  জানান, করোনা রোগীদের বয়স ২০ থেকে ৩৩ এর মধ্যে। তাদের হবিগঞ্জ হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে। ২২ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগের চারটি জেলায় মোট ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি।

ইত্তেফাক/এসি