একে তো নিষেধাজ্ঞায় আছেন, তার ওপর করোনা ভাইরাস সংক্রমণের কারণে আছেন বন্দিজীবনে। এর মধ্যে দারুণ একটা সুখবর পেলেন সাকিব আল হাসান। গতকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার দিকে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন এই অলরাউন্ডার। এই মাসের শুরুতে নিজেই জানিয়েছিলেন, আবার কন্যাসন্তানের পিতা হতে চলেছেন। গতকাল তার পরিবারের সূত্র নিশ্চিত করেছে, আবার কন্যা হয়েছে সাকিবের। তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও নতুন কন্যা সুস্থ আছেন। গতকাল পর্যন্ত স্ত্রীর পাশে হাসপাতালেই ছিলেন সাকিব। সাকিব আল হাসানের প্রথম কন্যা আলাইনা। পাঁচ বছর আগে সে-ও যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছিল।
