কিশোরগঞ্জে মাস্ক ছাড়া বের হলেই জরিমানা

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:১১

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই গুণতে হবে জরিমানা। আর এই জরিমানার পরিমাণ হলো ২০০ টাকা। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ও ত্রাণ কার্যক্রম সংক্রান্ত এই সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর লে. কর্নেল মো. মাহবুবুর রহমান প্রমুখ।