নাটোরে এখনো পর্যন্ত করোনা সংক্রমণ নেই

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:১১

নাটোর প্রতিনিধি

নাটোর জেলার কোথাও এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ নেই। করোনা ভাইরাসে সংক্রমিত কি না জেলা থেকে পাঠানো ১১৮ ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। বিগত সময়ে পাঠানো ১০৫টি নমুনার ফলাফল দ্রুতই পাওয়া যাবে।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে জেলা থেকে করোনা ভাইরাসে সংক্রমিত কি না তা পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট ২২৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এসব নমুনার ১১৮টি ফলাফল নেগেটিভ পাওয়া গেছে, অবশিষ্ট ১০৫টির ফলাফলপ্রাপ্তির অপেক্ষায় রয়েছি।