গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীর পশুরামের চিলের ঝাড় মহল্লায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার এক জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম জহুরুল ইসলাম (৪৫)। তিনি সেটেলম্যান্ট অফিসের কর্মচারী। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পশুরাম থানার ওসি আব্দুল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেন ও আমেনা বেগম নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান আলী বাদী হয়ে পশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
