বরিশালে করোনা আক্রান্ত বেড়ে ৩৪

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:১২

বরিশাল অফিস

বরিশালে আরো এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। শনাক্ত হওয়া ব্যক্তি (নারী-৩০)। তিনি বরিশাল মহানগরীর সাগরদী ইসলামপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ঐ ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউনের করার প্রক্রিয়া চলছে।