করোনা চিকিত্সার সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:১২

বরিশাল অফিস

বরিশাল বিভাগে করোনা চিকিত্সার সার্বিক বিষয় অবহিত হয়ে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। বৃহস্পতিবার বিকালে বিআইপি কলোনির পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এই আশ্বাস দেন তিনি।

সভা শেষে নিজেকে এবং অপরকে করোনা থেকে মুক্ত রাখতে আবারও বরিশালের জনগণকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সভায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীত ভূষন দাস, শের-ই বাংলা মেডিক্যালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।