খুলনা অফিস
খুলনায় ২৫০ টাকার প্রতি কেজি আদা ৩২০ টাকা করে বিক্রির অভিযোগে শুক্রবার চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম জানান, ঐদিন নগরীর সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ডে পাইকারি বাজার তদারকির সময় প্রতি কেজি আদা ২৫০ টাকায় কিনে ৩২০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। এ সময় অতিরিক্ত মূল্যে আদা বিক্রির অপরাধে আরমান বাণিজ্য ভান্ডারকে ২ হাজার, নাজনীন বাণিজ্য ভান্ডারকে ২ হাজার, আর আর ট্রেডার্সকে ১ হাজার ও মক্কা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
