—তোর বউ কই?
—বাপের বাড়ি চলে গেছে।
—কেন কী বলেছিলি।
—কী বলেছিলাম তা এখন আর মনে নাই।
—দোস্ত প্লিজ একবার মনে করার চেষ্টা করে দেখ না কী বলেছিলি।
—কেন?
—না আমার বউকেও বলে একটু চেষ্টা করে দেখতাম।
একটি রেস্তরাঁয় রহিম গেছে খেতে। তার পরিচিত এক বেয়ারাকে ডেকে বলল, ওহে এক প্লেট গরুর চাপ দাও আর দুটো ভালোমন্দ কিছু বল।
বেয়ারা চাপটা দিয়ে পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। গরুর চাপ খেতে খেতে রহিম বলল, কী হে ভালোমন্দ কিছু বলছ না। ব্যাপারটা কী?
—স্যার আজকের চাপ দামে সস্তা, কিন্তু মাংসটা বাসি।
