মুহম্মদ আনিসুল হক
২৫ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৭। শুভ বার: শুক্র ও সোম। শুভ রত্ন: হীরা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িকক্ষেত্রে বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। কোনো আশা পূরণ হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সা গ্রহণ করুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কাজকর্মে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। মূল্যবোধ বজায় রাখুন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।
