যশোরে করোনা উপসর্গ নিয়ে অন্তঃসত্ত্বা নারী ও বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:২৮

করোনার উপসর্গ নিয়ে শুক্রবার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক অন্তঃসত্ত্বা (২৪) নারী ও এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারী জরুরি বিভাগে আসেন। করোনার উপসর্গ থাকায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে তাকে চিকিত্সা দেওয়া হয়। শুক্রবার ভোররাতে তিনি মারা যান। এদিকে রাত দেড়টায় চৌগাছা উপজেলার এক বৃদ্ধ অ্যাজমা সমস্যা নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ভোর ৪টায় তিনিও মারা যান। তারা দুই জন করোনা আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এত কম সময়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মৃত্যু হয় না বলে তিনি মন্তব্য করেন।