ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের কারণে দেশের মানুষের পাশে দাঁড়াতে জাতীয় পরিচয়পত্র সেবা অনলাইনে চালু করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শিগিগরই এ সেবা চালু হবে। আজ শনিবার এ কার্যক্রমের বিস্তারিত সাংবাদিকদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুলে ধরবেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। জুম অ্যাপ ব্যবহার করে সংবাদ সম্মেলনে যুক্ত হতে পারবেন সাংবাদিকরা। এজন্য আগ্রহী সাংবাদিকদের zoom app install করার অনুরোধ জানিয়েছে ইসি। ভিডিও কনফারেন্সের সময়, জুমের আইডি ও পাসওয়ার্ড পরে জানিয়ে দেওয়া হবে। অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন—আইডিএ প্রকল্পের অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান।
