সাভারে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০০:০৭

সাভারে এক নারীর মাথার চুল বিক্রি করে শিশু খাদ্য কেনা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের  করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাভার উপজেলা ছাত্রলীগ কর্মী রাজিম ভূঁইয়া মিশু বাদী হয়ে সাভার মডেল থানায় তিন জনকে আসামি করে এ মামলাটি (নং-১৪) দায়ের করেন।

এজাহারে মামলার বাদী উল্লেখ করেন, অভাবের তাড়নায় চুল বিক্রি করার ঘটনাটি মিথ্যা। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ‘সেইভ সাভার’ নামে ফেইসবুক আইডিতে এর অ্যাডমিন রাজিব মাহমুদ উক্ত মিথ্যা সংবাদটি পোস্ট করে বিভ্রান্তি ছড়িয়েছে। 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় সাভার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।