চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বিলম্ব করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী জো বাইডেন। কারণ বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জয় পাবেন না এই আশঙ্কা আছে। এজন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতে নির্বাচন স্থগিত করে তা পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে ধারণা জো বাইডেনের। তিনি বলেন, এজন্য করোনা ভাইরাস মহামারীকে অজুহাত হিসেবে নিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। ৭৭ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার অনলাইনে তহবিল সংগ্রাহকদের উদ্দেশে আরো বলেন, নির্বাচনে হস্তক্ষেপ করতে রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা আলোচনা হয়তো চলছে। -আলজাজিরা
