নেত্রকোনা জেলার মদন উপজেলার বাড়ি ভাদেরা গ্রাম থেকে ৫০ হাজার জাল টাকাসহ এক বিএনপি নেতাকে মদন পুলিশ গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে। তিনি মদন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। পুলিশ জানায়, বিএনপির এই নেতা নেত্রকোনা- ৪ আসনের বিএনপির প্রার্থী তাহমিনা জামানের পক্ষে ভোট কিনতে গেলে পুলিশ খবর পেয়ে বাড়ি ভাদেরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
