করোনা ভাইরাসে ভারতে দিনে দিনে আক্রান্ত বেড়েই চলছে। সেই সঙ্গে বেড়েই চলছে মৃতের সংখ্যাও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪২৯ জন। আর এই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০৬ জন। শনিবার পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৭৭৫ জনের। গত ২৪ ঘণ্টার করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৯ জন মানুষ এবং আর ৫৭ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী ওই ভাইরাসে।
আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ২০.৬৬ শতাংশ মানুষ।
ভারতে করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য হল মহারাষ্ট্র। এখানে এখনও পর্যন্ত ১,০২,১৮৯ টি নমুনা পরীক্ষা করে ৬,৮১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৩০১ জন মারা গেছেন।
আরও পড়ুন: করোনায় প্রাণ গেলো আরো ৯ জনের, নতুন আক্রান্ত ৩০৯
এরপর আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুজরাট। সেখানে ২৮১৫ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১২৭ জনের।
ইত্তেফাক/আরআই
