গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে ভূমি অফিসে শুক্রবার রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিলে অফিসের দরজা ও কাঠের বেঞ্চ পুড়ে যায়। এ ঘটনায় পুলিশ দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ এটিকে নাশকতার ঘটনা বলে সন্দেহ করছে।
সাদুল্লাপুর থানার ওসি আরশেদুল হক জানান, এ ঘটনায় ইউনিয়নের হাট বামুনী গ্রামের জাহাঙ্গীর মাস্টার ও ফরহাদ হোসেন নামে দুই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়। তবে কোনো কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল কবির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
