মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ৬১ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। জেলার শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর মনিপুরিপাড়া থেকে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টায় ওই নারীকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতা অবলম্বনে উপজেলা প্রশাসন নিহতের বাড়ি লকডাউন করতে পারে।
আরও পড়ুন: কমলগঞ্জ মনোহরগঞ্জে তারাবীর নামাজে মানা হয়নি সরকারি নির্দেশনা
তিনি আরও জানান, মৌলভীবাজারে নতুন করে আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা দুইজনই পুরুষ। একজনের বাড়ি শ্রীমঙ্গলে ও অপরজনের রাজনগরে। এর আগে পুলিশ সদস্য সহ দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন চারজন।
ইত্তেফাক/এসি
