বরিশালে বিএনপি প্রার্থীর সঙ্গে আমেরিকান দূতাবাস প্রতিনিধিদের বৈঠক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বরিশাল এসেছেন ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের একটি প্রতিনিধি দল। দলের ৫ সদস্যের প্রধান জেসন গিলপিন সাংবাদিকদের বলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে বরিশাল এসেছেন। পর্যবেক্ষণ শেষে তারা চলে যাবেন। এর বেশি কিছু জানাতে সাংবাদিকদের কাছে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে আমেরিকান দূতবাসের প্রতিনিধি দল গতকাল শনিবার সকালে বরিশাল ৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সঙ্গে তার বাসভবনে সাক্ষাত্ করেন। সকাল ১০টা থেকে সোয়া একঘন্টা রূদ্ধ বৈঠক শেষে প্রতিনিধি দল সরোয়ারের বাসা ত্যাগ করে।