নগরীর বাকলিয়া বউবাজার এলাকায় বিএনপি’র অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাসা থেকে মফিজুল ইসলাম(৩৪) নামে এক পোলিং অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আজিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মফিজুল ইসলাম দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার নন এমপিওভূক্ত শিক্ষক। নগরীর কাতালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। পুলিশের অভিযোগ, তিনি বিএনপির নির্বাচনী এজেন্টদের কার্ড ও তালিকা তৈরী করছিলেন। সেখানে বিএনপির নির্বাচনী এজেন্টদের ছবি ও আইডি পাওয়া গেছে।
