‘রোজাদারের আনন্দ’

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২০:০৪

 

রমজান মাস উপলক্ষে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘রোজাদারের আনন্দ’। টিপু আলম মিলনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। নাটকটির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, সাবেরী আলম, জামিল হোসেন, প্রকৃতি, আমিন আজাদ, মন্দিরা চক্রবর্তী, আশরাফ কবির প্রমুখ। নাটকটির গল্প প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, ‘রমজান মাসে সিয়াম সাধনার পর একজন রোজাদার পবিত্র ঈদের দিন যে আনন্দ পান, যারা রোজা রাখেন না তাদের বেলায় তা একেবারেই বিপরীত। ঈদের দিন তাদের মনটা যেমন অশান্তিতে ভরা থাকে। রোজার শুরুর দিন থেকেই তাদের নানাভাবে লুকিয়ে খাবার খেতে হয়। আল্লাহ যে তার সবকিছুই দেখে, এটা জেনেও তারা রোজা না রেখে নানারকম পাপাচারে লিপ্ত থাকেন। এসব মানুষকে সচেতন করতেই মূলত এ নাটক।’ প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে ‘রোজাদারের আনন্দ’ নাটকটি বৈশাখী টিভিতে প্রচারিত হবে।