সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ সপ্তম রচনা প্রতিযোগিতার আহ্বান করেছে।
এইচএসসি, আলিম, এসএসসি, দাখিল ও কওমি মাদরাসার সমমান পর্যায়ে শিক্ষার্থীরা ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সের উত্পত্তি ও ক্রমবিকাশ: প্রেক্ষিত বাংলাদেশ (২০১৮ সাল পর্যন্ত) বিষয়ে রচনা লিখবে। প্রতিযোগিতায় বিজয়ী পাবেন ১৫ হাজার টাকা।
স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি গবেষক এবং আলিয়া ও কওমি মাদরাসার সমমান পর্যায়ের শিক্ষার্থীরা আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সের অবদান:প্রেক্ষিত বাংলাদেশ, বিজয়ী পাবেন ২০ হাজার টাকা।
বয়স ও পেশা উন্মুক্ত-ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান : প্রেক্ষিত বাংলাদেশ, বিজয়ী পাবে ৩০ হাজার টাকা।
নিয়মাবলী : রচনা A4 সাইজের কাগজের অপর পাশে খালি রেখে একপাশে কম্পিউটার কম্পোজ করতে হবে। প্রতিযোগী শিক্ষার্থী হলে পরিচয়পত্রের ফটোকপি অথবা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধানের প্রত্যায়নপত্র সংযুক্ত করতে হবে। রচনার সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সংক্ষিপ্ত বায়োডাটা প্রদান করতে হবে। রচনার সফট কপি ([email protected]) মেইলে প্রেরণ করতে হবে। আগামী ৩১ মার্চের মধ্যে সেক্রেটারি জেনারেল, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড বাড়ি নং-২৪৫ (ফ্ল্যাট-৭০৪), রোড-৩, ব্লক-এ নিকেতন গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায় পৌঁছাতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি
