বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে খাদ্য ও ইফতারিসামগ্রী বিতরণ

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:২৭

বরিশাল অফিস

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৫ নম্বর ওয়ার্ডবাসীর মধ্যে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। শনিবার দুপুরে সংশ্লিষ্ট ওয়ার্ডের নিজ বাসভবনে ইমাম-মুয়াজ্জিনসহ পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করেন তিনি। পানিসম্পদ প্রতিমন্ত্রীর খাদ্য বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা মাহমুদুল হক খান মামুন জানান, ইতিপূর্বে বরিশাল সদর উপজেলা ও সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিতরণকালে আওয়ামী লীগ নেতা ও বিসিসির পরিচালক আলমগীর খান আলো, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যেই এ ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে যারা খেতে পারে না অসহায় তারা আমাকে অবহিত করলেই ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে আমি হটলাইনে ফোন পেয়ে খাবার পৌঁছে দেওয়ার পাশপাশি বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি।