পাবনায় বন্ধ হচ্ছে না লোকসমাগম

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩০

পাবনা প্রতিনিধি

পাবনা পৌর সদর এলাকার মধ্য শহরে ব্যস্ততম কাঁচাবাজার ও মাছবাজার। ব্যস্ততা দেখে বোঝার উপায় নেই যে, দেশ একটা মহাসংকটের দিকে এগোচ্ছে। করোনা নিয়ে কোনো উত্কণ্ঠাই নেই যেন মানুষের মধ্যে।

শনিবার দুপুরে শহরের কালাচাঁদপাড়া, দিলালপুর, গোপালপুর মহল্লা, হামিদ রোড ঘুরে দেখা গেল, মানুষ স্বাভাবিক সময়ের মতোই চলাফেরা করছে। জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নানামুখী সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হলেও সাধারণ জনগণের মধ্যে এর তেমন প্রভাব দেখা যাচ্ছে না।

জেলা পুলিশ প্রশাসক কবীর মাহমুদ বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি জনগণকে সচেতন করতে। সার্বক্ষণিক এক জন ম্যাজিস্ট্রেটসহ, সেনাবাহিনী ও পুলিশ দায়িত্ব পালন করছে। জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই।