ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা
ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে বিল্লাল (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের শ্বশুর সোনা মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল পৌর এলাকার মোশারফ গঞ্জের মো. রজব আলীর বড়ো ছেলে। এ ব্যাপারে ইসলামপুর থানার এসআই মাহমুদুল জানান, পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
