যশোরসহ তিন জেলায় আরো ১২ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩২

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাস পরীক্ষায় আরো ১২ রোগীকে শনাক্ত করা হয়েছে। তিন জেলা থেকে এই ১২ জন রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় নয় জন। এছাড়া ঝিনাইদহ জেলায়ও প্রথম রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার পরীক্ষা শেষে শনিবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়। পাঁচ জেলার ৯৫ জনের নমুনা পরীক্ষা শেষে এই রোগী শনাক্ত হলো। এ নিয়ে যবিপ্রবিতে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শুক্রবার সপ্তম দিনের নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় নয় জন রোগী।