সুজানগরে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩২

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মালিফা সংলগ্ন পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করে। নিখোঁজ ব্যক্তি হলেন উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এন্তাজ আলীর শেখের ছেলে মোস্তফা শেখ (৪০)।

গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে খেয়ানৌকা পাংসার হাবাসপুর খেয়াঘাট থেকে ৩০/৩২ জন যাত্রী নিয়ে সুজানগরের সাতবাড়ীয়া খেয়াঘাটে আসছিল। নৌকাটি পদ্মা নদীর সাতবাড়ীয়া খেয়াঘাটের অদূরে পৌঁছে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও সাঁতার না জানায় মোস্তফা শেখ ডুবে যায়।