চট্টগ্রাম অফিস
বিআইটিআইডির পর চট্টগ্রামে করোনা পরীক্ষায় দ্বিতীয় ল্যাব চালু হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ে। শনিবার ল্যাবটিতে পরীক্ষা চালু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী জানান, এই প্রতিষ্ঠানে ছয়টি পিসিআর মেশিন থাকলেও আপাতত একটি মেশিনে করোনা পরীক্ষার কার্যক্রম চালানো হবে। ছয় জন শিক্ষার্থী ও দুই জন শিক্ষক এই পরীক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করবেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিভাসু ল্যাবে করোনা পরীক্ষার জন্য কিট দেওয়া হয়েছে। তারা বিআইটিআইডির তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করবেন।
