রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮

মফিজ উদ্দিন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কচনা গ্রামের মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন (৭৫) গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল আলম, পাঁচবিবি থানার এসআই গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মিছির উদ্দিন মণ্ডল, মুক্তিযোদ্ধা জহুরুল আরম রুকু, আব্দুর রব বুলু প্রমুখ।